ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ওস্তাদ মেহেদী হাসান স্মরণে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

গজল সন্ধ্যার সূচনায় ইঞ্জিনিয়ার মোবারক হোসেন অনাদী পরিবেশন করেন বাংলা ও উর্দু গজলের জনপ্রিয় কয়েকটি গান। এর মধ্যে ছিল ‘ঢাকো যতনা নয়ন দুহাতে, মুঝে দিল সে না ভূলানা’ (আয়না চলচ্চিত্র) পেয়ার ভরে, রাফতা রাফতা সহ আরও কয়েকটি শ্রুতিমধুর পরিবেশনা।
  • আপলোড তারিখঃ 21-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9765 জন
ময়মনসিংহে ওস্তাদ মেহেদী হাসান স্মরণে গজল সন্ধ্যা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: গজল সন্ধ্যার সূচনায় ইঞ্জিনিয়ার মোবারক হোসেন অনাদী পরিবেশন করেন

ময়মনসিংহের নওমহল মূর্ছনা স্টুডিওতে শাহেনশাহ--গজল ওস্তাদ মেহেদী হাসানকে স্মরণ করে এক মনোজ্ঞ গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ জুলাই রাত :৩০ মিনিটে ইঞ্জিনিয়ার মোবারক হোসেন অনাদীর আয়োজনে এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল সম্রাট ওস্তাদ মেহেদী হাসানের সঙ্গীতজীবন, শিল্পভাবনা এবং বাংলা উর্দু গজলে তাঁর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোবারক হোসেন অনাদী এবং প্রদীপ কুমার তালুকদার তাঁদের সঙ্গীতগুরু ওস্তাদ মোফাজ্জল হোসেন বালা-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সান্নিধ্যে অর্জিত শিক্ষার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন কমল পোদ্দার এবং পারকাশনে ছিলেন প্রিন্স বাবু।

গজল সন্ধ্যার সূচনায় ইঞ্জিনিয়ার মোবারক হোসেন অনাদী পরিবেশন করেন বাংলা উর্দু গজলের জনপ্রিয় কয়েকটি গান। এর মধ্যে ছিলঢাকো যতনা নয়ন দুহাতে, মুঝে দিল সে না ভূলানা’ (আয়না চলচ্চিত্র) পেয়ার ভরে, রাফতা রাফতা সহ আরও কয়েকটি শ্রুতিমধুর পরিবেশনা।

পরে প্রদীপ কুমার তালুকদার পরিবেশন করেন হারানো দিনের কথা মনে পড়ে যায়,রঞ্জিশ হি সাহি,‘ইক হুসন কি দেবী সে, সহ একাধিক জনপ্রিয় গান, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সৌমিত্র ভট্টাচার্য, সংগীতশিল্পী মিউজিশিয়ান রায়হান পারভেজ আকন্দ প্রান্তসহ সঙ্গীতপ্রেমী বিশিষ্টজনেরা। পুরো আয়োজনজুড়ে গজলের সুর, স্মৃতিচারণ এবং আন্তরিক পরিবেশনায় ওস্তাদ মেহেদী হাসানের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসার এক অনন্য আবহ সৃষ্টি হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী