ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

পুলিশ জানায়: গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই মাদক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
  • আপলোড তারিখঃ 23-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9727 জন
ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান ' গ্রেপ্তার ৩

ময়মনসিংহে ডিবি পুলিশের এক সফল মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ)-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গত ২১ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ রাত ১১:৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন: মোঃ আনোয়ার হোসেন (২২) – পিতা: মৃত সবজা আলী ভূঞা, সাং: নগরকুল (দামিহা), থানা: তাড়াইল, জেলা: কিশোরগঞ্জ। মোঃ কামাল (৩০) – পিতা: মোঃ সামছউদ্দিন, সাং: নয়নপুর (ফরিদপুর), থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর। মোঃ নাজমুল হাসান (২৬) – পিতা: মোঃ জয়নাল আবেদীন, সাং: তেলীহাটি, থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর।

অভিযানে আনুমানিক ,০০,০০০ (তিন লক্ষ) টাকা মূল্যের ১০০ বোতল ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক ১২,০০,০০০ (বারো লক্ষ) টাকা মূল্যের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। সর্বমোট উদ্ধৃত আলামতের আনুমানিক মূল্য ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) টাকা।

পুলিশ জানায়: গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই মাদক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশের এই সফল সময়োপযোগী অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী