ঢাকা | বঙ্গাব্দ

২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ

আজ ২১ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ও রক্তাক্ত দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ঘটনার ২২ বছর পূর্ণ হলেও সেই দিনের ক্ষত এখনো স্মৃতিতে অমলিন।
  • আপলোড তারিখঃ 21-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3794 জন
২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ ছবির ক্যাপশন: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ও রক্তাক্ত দিন।

আজ ২১ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ রক্তাক্ত দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ঘটনার ২২ বছর পূর্ণ হলেও সেই দিনের ক্ষত এখনো স্মৃতিতে অমলিন।

তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরপরই সমাবেশস্থলে একের পর এক গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক, বিভিন্ন সূত্রে কয়েকশ মানুষ আহত হওয়ার তথ্যও পাওয়া যায়।

হামলার পর হত্যা বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়। দীর্ঘ তদন্ত বিচারিক প্রক্রিয়ার পর ২০১৮ সালে বিচারিক আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন। তবে পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ে সব আসামি খালাস পান। ২০২৫ সালের সেপ্টেম্বর আপিল বিভাগও হাইকোর্টের খালাসের রায় বহাল রাখে।

২১ আগস্টের সেই ভয়াবহ হামলা বাংলাদেশের রাজনীতিতে গভীর ক্ষত সৃষ্টি করে। প্রতিবছর দিনটি ফিরে এলে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালিত হয় এবং রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

২২ বছর পরও ২১ আগস্টের রক্তাক্ত স্মৃতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায় হয়ে রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী