ঢাকা | বঙ্গাব্দ

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলো ঝিকরগাছার তাসনিয়া তাবাসসুম : মানবিক ডাক্তার হওয়ার স্বপ্ন

তাসনিয়ার বাবা টিপু সুলতান একজন সরকারি চাকরিজীবী। চাকরির পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লেখালেখির সঙ্গে যুক্ত। মা শারমিন সুলতানা একজন গৃহিণী। বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের নিয়মিত অধ্যবসায়ের ফলেই এই সাফল্য অর্জন করেছে বলে জানায় তাসনিয়া। মেধাবী এই শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্নও বেশ মানবিক। বড় হয়ে সে একজন মানবিক ডাক্তার হতে চায়।
  • আপলোড তারিখঃ 16-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4873 জন
এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলো ঝিকরগাছার তাসনিয়া তাবাসসুম : মানবিক ডাক্তার হওয়ার স্বপ্ন ছবির ক্যাপশন: এসএসসি পরীক্ষা-২০২৬-এ বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাসনিয়া তাবাসসুম।

এসএসসি পরীক্ষা-২০২৬-এ বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাসনিয়া তাবাসসুম। তার অসাধারণ ফলাফলে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের পাশাপাশি এলাকায়ও প্রশংসা ও অভিনন্দনের সৃষ্টি হয়েছে। তাসনিয়া তাবাসসুম যশোর শিক্ষা বোর্ডের অধীনে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ অংশ নেয়। তাসনিয়ার বাবা টিপু সুলতান একজন সরকারি চাকরিজীবী। চাকরির পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লেখালেখির সঙ্গে যুক্ত। মা শারমিন সুলতানা একজন গৃহিণী। বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের নিয়মিত অধ্যবসায়ের ফলেই এই সাফল্য অর্জন করেছে বলে জানায় তাসনিয়া। মেধাবী এই শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্নও বেশ মানবিক। বড় হয়ে সে একজন মানবিক ডাক্তার হতে চায়। চিকিৎসাকে শুধু পেশা হিসেবে নয়, মানুষের সেবার একটি মহান মাধ্যম হিসেবে দেখতে চায় সে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয় রয়েছে তার। একজন চিকিৎসকের কাছে মানুষের জীবন ও আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেকে একজন দায়িত্বশীল, সহানুভূতিশীল ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে চায় সে। দেশ ও সাধারণ মানুষের কল্যাণে নিজের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর প্রত্যাশাও রয়েছে তার। তাসনিয়ার বাবা টিপু সুলতান মেয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে সন্তানকে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। তাসনিয়া ভবিষ্যতে তার স্বপ্ন পূরণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে-এটাই তাদের প্রত্যাশা। তাসনিয়া তাবাসসুম তার এই সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতের পথচলায় আরও ভালো করার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। তার প্রত্যাশা, এসএসসির এই সাফল্যকে ভিত্তি করে আগামী দিনে আরও কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা অর্জন করবে এবং একদিন একজন মানবিক ডাক্তার হিসেবে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে সে আশাবাদি।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী