ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় ডিবি’র হানা: সোয়া লাখ টাকার ইয়াবাসহ সজল ও রাজু গ্রেপ্তার

মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ময়মনসিংহের ওসি (দক্ষিণ) এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে উক্ত দুজনকে তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
  • আপলোড তারিখঃ 08-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13519 জন
ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় ডিবি’র হানা: সোয়া লাখ টাকার ইয়াবাসহ সজল ও রাজু গ্রেপ্তার ছবির ক্যাপশন: ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ( জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষ ২৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেনঈশ্বরগঞ্জ থানার কালবলা পাতারিয়া এলাকার মৃত তপন চন্দ্র কর্মকারের ছেলে সজল কর্মকার (২৯) এবং একই এলাকার মোঃ ফকর উদ্দিনের ছেলে মোঃ রাজু (৩২)

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ময়মনসিংহের ওসি (দক্ষিণ) এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে উক্ত দুজনকে তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে তাদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, এই মাদক চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের সনাক্তপূর্বক গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ডিবি পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী